সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পুজোর মুখে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে দুর্গাপুরের স্টেশন বাজারে কাপড়ের দোকানে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল পৌঁছতে দেরি করেছে বলে অভিযোগ। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
এদিন ভোর পাঁচটা নাগাদ দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগে। প্রাতঃভ্রমণকারীর দেখতে পান দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরচ্ছে। তাঁরাই কোকওভেন থানায় খবর দেন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। অভিযোগ, ভোর সাড়ে পাঁচটাতে দমকলকে খবর দেওয়া হলেও প্রায় ঘন্টা দেড়েক পর ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। ফলে আগুনের ভয়াবহতা আরও বাড়ে। দোকানের সামনের অংশের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
দমকল দেরিতে আসায় স্থানীয়রাই প্রথম আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের লেলিহান শিখা পাশের ইলেকট্রিক পোলে ছড়িয়ে পড়তে পারত বলেও দাবি করে স্থানীয়রা। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে দমকল দেরি করে আসায় স্থানীয় ব্যবসায়ী ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ক্ষোভের মুখে পড়তে হয় দমকল কর্মীদের। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের