সুদীপ রায়চৌধুরী: প্রথম দফার ভোটের দিন কোচবিহারে যাবেন না। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে অনুরোধ নির্বাচন কমিশনের। সূত্রের খবর, ই মেল মারফত এই অনুরোধ জানানো হয়েছে তাঁকে। তবে কী কারণে কোচবিহারে না যাওয়ার আর্জি জানিয়েছে কমিশন, সে বিষয়ে ই-মেলে কিছুই উল্লেখ নেই বলেই খবর।
ভোটে হিংসা রোখার বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সকাল থেকে প্রহরীর মতো রাস্তায় থাকবেন বলেও জানিয়েছিলেন তিনি। সেই মতো প্রথম দফার ভোটে কোচবিহারে থাকার কথা ছিল রাজ্যপাল বোসের। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ রওনা দেওয়ার কথা ছিল তাঁর। শুক্রবার অর্থাৎ প্রথম দফায় বাংলার তিন আসনে ভোট। তার মধ্যে রযেছে কোচবিহার। জানা গিয়েছে, ভোট চলাকালীন কোচবিহারেই থাকার কথা ছিল তাঁর। গোটা পরিস্থিতির উপর নিজেই নজরদারি চালাবেন বলে স্থির করেন। কথা ছিল ভোট মিটলে সন্ধেয় ফিরবেন কলকাতায়। তবে সূত্রের খবর, বুধবার দুপুরে রাজভবনে নির্বাচন কমিশনের তরফে একটি ই-মেল আসে। ওই ই-মেলেই রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার অনুরোধ করা হয়। তবে কী কারণে কোচবিহারে না যাওয়ার আর্জি জানিয়েছে কমিশন, সে বিষয়ে ই-মেলে কিছুই উল্লেখ নেই। সম্ভবত নিরাপত্তাজনিত কারণেই তাঁকে কোচবিহারে না যাওয়ার অনুরোধ করা হয়েছে বলেই খবর।
[আরও পড়ুন: মমতার উত্তরসূরি কি অভিষেক? মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো]
ভোট এলে স্বাভাবিকভাবেই কোচবিহারবাসীর কাছে টাটকা হয়ে ওঠে শীতলকুচি (Sitalkuchi) কাণ্ডের স্মৃতি। সেখানে ২০২১ সালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ঘটে গিয়েছে ভয়ংকর কাণ্ড। তার পর কয়েক বছর পেরিয়ে গেলেও ভয় তাড়া করছে সকলকেই। কোচবিহার মানেই একদিকে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) অন্যদিকে উদয়ন গুহ। এদিকে, ভোটের আগে এখনও পর্যন্ত একাধিকবার রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়েছে কোচবিহার। সব মিলিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশনের বাড়তি নজর কোচবিহারের দিকে। সে কারণেই এবার ভোট চলাকালীন কোচবিহারে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কমিশনের ই-মেলের পর কোচবিহারে আদৌ তিনি যাবেন কিনা, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: ‘কবে হারিয়েছ ভার্জিনিটি?’, ছেলেকে প্রশ্ন মালাইকার, পেলেন মোক্ষম জবাব]
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের