সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গাসাগর মেলার জন্য এবার ১২টি থ্রু ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ, কলকাতা, নামখানা ও কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে চলবে এই ট্রেনগুলি। ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই ট্রেনগুলির পাশাপাশি আরও তিনটি প্রতিদিন চলাচলকারী ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হচ্ছে। ১২টি ট্রেনের মধ্যে তিনটি কলকাতা থেকে, ২টি নামখানা থেকে, ৫টি লক্ষ্মীকান্তপুর ও কাকদ্বীপ থেকে একটি করে এই বিশেষ গ্যালপিং ট্রেন চলবে।
ভিড়ে যাত্রীদের টিকিট কাটতে যাতে অসুবিধার মুখে পড়তে না হয়, সেজন্য নামখানাতে বাড়তি আরও দু’টি কাউন্টার খোলা হবে। এছাড়া পাঁচটি বাড়তি মোবাইল ইউটিএস পরিষেবা থাকবে। কাকদ্বীপে খোলা হবে ছ’টি বাড়তি কাউন্টার ও ১৫টি বাড়তি মোবাইল ইউটিএস পরিষেবা খোলা হবে। শিয়ালদহে বুকিং কাউন্টার উপযুক্ত সংখ্যায় থাকায় সেখানে শুধু চারটি মোবাইল ইউটিএস খোলা হবে বলে জানিয়েছেন শিয়ালদহের সিনিয়র ডিসিএম পবনকুমার।
উল্লেখ্য, আগামী ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সাগরদ্বীপে বসবে গঙ্গাসাগর মেলা। রাজ্যের পাশাপাশি গোটা দেশের অধিকাংশ পুণ্যার্থী ভিড় জমান মেলায়। কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে বলেই আশা প্রশাসনের। সেই অনুযায়ী কঠোর সতর্কতাও নেওয়া হচ্ছে। বিশেষত অনুপ্রবেশ আতঙ্কের মাঝে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। জলপথেও নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সর্বশেষ খবর
-
ডুরান্ড ডার্বির হার ভুলে কলকাতা লিগে মরণবাঁচন ম্যাচ, প্রতিপক্ষ কোচ ব্যারেটো চিন্তা মোহনবাগানের
-
ভরা ভাদ্রেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন পূর্বাভাস
-
‘ক্ষমতায় আসার পাঁচ দিনের মধ্যে নিষিদ্ধ হবে ই-২০ পেট্রল’, গোয়ায় ঘোষণা কেজরিওয়ালের
-
‘ভারতকে জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি’, রাজ্যের সব স্কুলে ‘সংস্কৃত দিবস’ পালনের নির্দেশ স্কুলশিক্ষা দপ্তরের
-
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত