রাজ কুমার, আলিপুরদুয়ার: পুজোর আনন্দ সকলের জন্য। বছরে একবার মা আসেন মর্ত্যধামে। বছরভর তার অপেক্ষা। এমন দিনে কি মায়ের মুখ না দেখে থাকা যায়? মোটেই না। কিন্তু পা নেই যে, কী করে ঠাকুর দেখবেন আলিপুরদুয়ারের সুখী সরকার? তাঁর এমন দুঃখের সময় স্বামীই হয়ে এলেন ত্রাতা। পঙ্গু স্ত্রীকে তিনি পিঠে নিয়ে চললেন মণ্ডপ দর্শনে! আর তাঁদের এভাবে দেখে আলিপুরদুয়ারের জটেশ্বর নবনগর এলাকার বাসিন্দারা বলছেন, এ যেন সাক্ষাৎ শিব-দুর্গা।

এ এক অন্য ভালোবাসার ছবি! জটেশ্বরের নবনগর এলাকার টোটোচালক বিনোদ দাস। স্ত্রী সুখী সরকার। বছর পাঁচেক আগে টাইফয়েডের ‘অভিশাপে’ চলৎশক্তি হারিয়েছেন সুখী। দুই সন্তানের মা আর চলাফেরা করতে পারেন না। সুখী-বিনোদের দুই ছেলের একজনের বয়স ৮ বছর, আরেকজন ৫ বছরের। ১১ বছর আগে সুখীকে ভালোবেসে বিয়ে করেছিলেন বিনোদ। সেই ভালোবাসা থেকেই পুজোয় স্ত্রীকে মা দুর্গার মুখ দেখাতে পিঠে বয়ে নিয়ে চললেন তিনি।
নবমীর সন্ধেয় আলিপুরদুয়ারের পুজোমণ্ডপে ভিড়ের মাঝে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন সকলে। এ এক দৃশ্য বটে! স্ত্রীকে পিঠে নিয়ে নিয়ে ঠাকুর দেখাচ্ছেন স্বামী। একটার পর একটা মণ্ডপে নিয়ে চলেছেন ক্লান্তিহীনভাবে। দুজনের মুখে নির্মল হাসি। আর এভাবে দুর্গাপুজোয় ঠাকুর দেখে অত্যন্ত সুখীর যেন সীমাহীন সুখ! বিনোদও বলছেন, যাক, স্ত্রীর ইচ্ছেটা পূরণ করতে পারলেন। সকলে বলছেন, নাম সার্থক করে আজ তিনিই প্রকৃত ‘সুখী’। প্রতি বছর এভাবেই যেন তাঁরা দুর্গাদর্শন করতে পারেন, বিজয়ার প্রাক্কালে সকলে এই শুভেচ্ছা জানাচ্ছেন।
সর্বশেষ খবর
-
তৃতীয়বার অন্তঃসত্ত্বা ৪৫-এর করিনা! পঞ্চমবার বাবা হচ্ছেন সইফ? পতৌদিদের টিম জানাল…
-
‘বেছে বেছে অযোগ্যদের টাকা দিচ্ছে ওরা’, অন্নপূর্ণা অসন্তোষে তৃণমূলকে দায়ী করলেন অগ্নিমিত্রা
-
আকাশে ওড়ার সঙ্গে কি জড়িয়ে ক্যানসারের ঝুঁকি? পাইলট-কেবিন ক্রুদের নিয়ে নতুন গবেষণা
-
লং ডিসট্যান্স চলছে দিব্যি, কাছে এলেই সম্পর্কে ভাঙন, কী কারণে, জানাচ্ছেন মনোবিদরা
-
এবিভিপি-র বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত! যাদবপুর-মেদিনীপুর কলেজে অশান্তিতে কী বললেন শমীক?