সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কথায় আছে, গল্পের গরু গাছে ওঠে! গাছে না উঠলেও দুর্গাপুরে গরু তরতরিয়ে উঠে পড়ল টিনের চালে। যা দেখতে স্বাভাবিকভাবেই ভিড় জমান স্থানীয়রা। তাকে নিচে নামাতে গিয়ে হিমশিম দশা।
ব্যাপারটা ঠিক কী? দুর্গাপুরের এমএসির বি ২ এলাকার বাসিন্দা সায়ন চক্রবর্তী। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে উঠে সদর দরজা খোলেন তিনি। তার পর খোলাই ছিল দরজা। কিছুক্ষণ পর দেখেন বাড়ির সামনের গ্যারাজের উপর একটি গরু! স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা চাক্ষুষ করতে হাজির হন চক্রবর্তী বাড়ির সামনে। অনেকেই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে। এদিকে গরুটিকে কীভাবে নামানো হবে, তা ভেবে চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের চেষ্টায় নামানো হয় গরুটিকে।
[আরও পড়ুন: গৃহিণীরও থাকা উচিত ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট’, ATM কার্ড, গৃহবধূর অধিকারে সরব সুপ্রিম কোর্ট]
কিন্তু বাস্তবে কীভাবে গ্যারাজের উপর উঠে গেল গরুটি? জানা গিয়েছে, এদিন সকালে চক্রবর্তী বাড়ির দরজা খোলা পেয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে গরুটি। এর পর সিঁড়ি বেয়ে সোজা উঠে যায় উপরে। চলে যায় গ্যারাজের চালে। কিছুক্ষণের মধ্যেই তাকে নামিয়ে আনা হয় নিচে।
[আরও পড়ুন: ‘ও হাসলেই মন গলে যায়’, স্বস্তিকায় মুগ্ধ শ্রাবন্তী, জড়িয়ে ধরে পোস্ট করলেন ছবি]
সর্বশেষ খবর
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?
-
অকালিদের ‘গাঁ’য়ের জোর ভেঙে পাঞ্জাব দখলের ছক বিজেপির, বাধা খলিস্তানপন্থী অমৃতপাল!
-
আপতকালে কার দায়িত্ব কী? নিচুতলায় পৌঁছচ্ছে না স্পষ্ট নির্দেশিকা! ‘ভ্রান্তি’ কাটাতে আসরে লালবাজার