রাজা দাস, বালুরঘাট: আর জি কর কাণ্ডে তোলপাড় রাজ্য। মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে’র নবান্ন অভিযানে উত্তপ্ত রাজপথ। এই আবহে দিনের আলোয় এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সাফাই কর্মীর বিরুদ্ধে। বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুলপাড়া এলাকার ঘটনা। অভিযুক্ত সাফাই কর্মীকে আটক করেছে পুলিশ। দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে সরব এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আদর্শ স্কুলপাড়া এলাকায় টিউশন পড়তে যাচ্ছিলেন নির্যাতিতা। সেই সময় এলাকায় কাজ করছিলেন পুরসভার এক সাফাই কর্মী। কলেজ ছাত্রীকে দেখতে পেয়ে ওই যুবক জানান, তাঁর ফোনে রিচার্জ নেই, যুবতীর ফোন থেকে পরিচিতকে ফোন করবেন। যুবতী নিজের ফোন দিতে অস্বীকার করে। অভিযোগ, তার পরেই ওই সাফাই কর্মী তাঁর শ্লীলতহানি করেন, সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। যুবতী চিৎকার করলে তিনি পালিয়ে যান।
[আরও পড়ুন: নবান্নের দোরগোড়ায় মিছিল! জলকামান-কাঁদানে গ্যাস নিয়ে অ্যাকশনে পুলিশও]
এর পর যুবতী টিউশনে গিয়ে বিষয়টি জানান। এর পর ছাত্রীর পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অভিযুক্ত যুবককে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তকে আগামীকাল বালুরঘাট আদালতে তোলা হবে।
নির্যাতিতার এক বান্ধবী বলেন, “পুরসভার এক সাফাইকর্মী আমাদের বান্ধবীর কাছে মোবাইল চায় ফোন করার জন্য। ও দিতে রাজি হয়নি। তার পর ওর শ্লীলতাহানি করা হয়। টিউশনে গিয়ে আমাদের সব কথা জানায় ও। দোষীর উপযুক্ত শাস্তি চাই।” অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদ, পুরুলিয়ার মারোয়ারি পরিবারের ঝুলনে বিচারের বার্তা]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে