দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভরদুপুরে সেতুর নিচ থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকায়। কে ওই মহিলা? কী কারণে এই পরিণতি? তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে পুলিশ। মহিলার পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার বেলার দিকে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের (Narendrapur) গঙ্গাজোয়ারা এলাকার একটি ব্রিজের নিচে কিছু একটা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় কাছে যান তাঁরা। নজরে পড়ে ভয়ংকর দৃশ্য। দেখতে পান, পড়ে রয়েছে এক মহিলার অর্ধনগ্ন দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে।
[আরও পড়ুন: মুদি দোকানের CCTV-তে ‘অপহরণ’-এর ফুটেজ! হস্টেলে গণধোলাই কাণ্ডে ধৃতদের মোবাইল পরীক্ষা]
কিন্তু কে এই মহিলা? কীভাবে মৃত্যু? পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুনের পর প্রমাণ লোপাটে মহিলার দেহ ফেলে দেওয়া হয়েছে ওই ব্রিজের কাছে। কিন্তু নেপথ্যে কে তা স্পষ্ট নয়। এলাকার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হবে। মহিলার পরিচয় জানার চেষ্টাও চলছে।
[আরও পড়ুন: পেনাল্টি মিস রোনাল্ডোর, নাটকীয় টাইব্রেকারে স্লোভেনিয়াকে হারিয়ে ইউরোর কোয়ার্টারে পর্তুগাল]
সর্বশেষ খবর
-
ভারতও পার পাবে না! হড়পা বানের হুঁশিয়ারি, প্রতিবেশীকে সতর্ক করে আর কী বার্তা নেপালের?
-
ডিপ ফ্রিজ ভরছে বরফে, ছুরি-কাঁচি-গরম জল নয়, সাফ করুন এই সহজ উপায়ে
-
‘পরিচিত খেলার বাইরেও নয়া ইভেন্টে বাড়াতে হবে আগ্রহ’, জাতীয় ক্রীড়া দিবসে তৃণমূল স্তরে জোর মোদির
-
১১ বছরের কিশোরীর মুখে ৮১টি দাঁত! এক্স রে-তে চোখ কপালে, কোন রোগের ইঙ্গিত?
-
যে কোনও মুহূর্তে তলিয়ে যাবে শিশু শিক্ষা কেন্দ্র! সামশেরগঞ্জে শিক্ষিকার বাড়িতেই খুদে পড়ুয়াদের ক্লাস