অভিষেক চৌধুরী, কালনা: কালনার নান্দাই এলাকায় নাবালিকার রহস্যমৃত্যু। জলাশয় থেকে হাত বাঁধা, মুখে কাপড় গোজা অবস্থায় উদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। নেপথ্যে প্রণয়ঘটিত টানাপোড়েন বলেই দাবি পরিবারের। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কালনার নান্দাইয়ের বাসিন্দা ওই মৃত নাবালিকা। নবম শ্রেণির ছাত্রী ছিল সে। স্থানীয় খরিনান হাই স্কুলে পড়ত। বৃহস্পতিবার বিকেলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। তার পর আর ফেরেনি সে। এলাকায় খোঁজ নিয়েও লাভ হয়নি। রাতেই পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। এর পর শুক্রবার সকালে বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে একটি জলাশয়ে মেলে নাবালিকার দেহ। তাঁর মুখে গোজা ছিল কাপড়, বাঁধা ছিল হাত। দেহ উদ্ধার হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
[আরও পড়ুন: Jio’র পর প্ল্যানের দর বাড়াল Airtel, জানুন কত বাড়বে খরচ]
কিন্তু কেন এই নৃশংসতা? নেপথ্যে কে? মৃতার পরিবারের দাবি, এই ঘটনার পিছনে রয়েছে নাবালিকার প্রেমিক। সূত্রের খবর, একটি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল ওই নাবালিকা। বৃহস্পতিবার বিকেলে প্রেমিকই নাকি ডেকেছিল নাবালিকাকে। তার পর থেকে সে উধাও। অভিযোগ, ওই যুবকই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে। প্রমাণ লোপাটে দেহ ফেলে দেয় জলে। ঠিক কী ঘটেছিল, সত্যিই এর নেপথ্যে নাবালিকার প্রেমিকের যোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকিতে জড়াল ‘বাহুবলি’ অর্জুনের নাম! হুঁশিয়ারি পার্থর]
সর্বশেষ খবর
-
‘কোনওভাবেই কিলবিশ হতে পারব না’, ‘শক্তিমান’ সিনেমার কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন মুকেশ
-
বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা পাঁচশো ছুঁইছুঁই, আটকে বহু ভারতীয়, উদ্ধারকাজে বাড়ছে জটিলতা
-
‘দয়া করে দেহ দান করবেন না’, আর্জি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘জ্যোতি বসুর দেহ কাজেই লাগেনি’
-
মহামেডানে ডামাডোল অব্যাহত, দলকে কলকাতা লিগের শীর্ষে তুলেও পদত্যাগ কোচ মেহরাজউদ্দিনের
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!