অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: দত্তপুকুরের পর উত্তরবঙ্গের খড়িবাড়ি। সাতসকালে ডুমুরিয়া নদীর ধারে মিলল বৃদ্ধের মুণ্ডহীন দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কে ওই বৃদ্ধ? কোথায় বৃদ্ধের মাথা? নারকীয় ঘটনার নেপথ্যে কে বা কারা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার সকালে শিলিগুড়ির খড়িবাড়ির ডুমুরিয়া নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। তখনই ভয়ংকর দৃশ্য দেখতে পান তাঁরা। দেখেন, পড়ে একটি মুণ্ডহীন দেহ। পাশে রক্তমাখা ধারালো অস্ত্র। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতের মুন্ডুর খোঁজে আশেপাশের এলাকায় শুরু হয়েছে তল্লাশি।
কিন্তু মৃত বৃদ্ধের পরিচয় কী? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃত ষাটোর্ধ্ব। সম্ভবত অন্যত্র খুন ও মুণ্ডচ্ছেদের পর প্রমাণ লোপাটে দেহ এনে ফেলা হয়েছে নদীর পাড়ে। কিন্তু কেন খুন? এর নেপথ্যে কে বা কারা? তা এখনও সম্পূর্ণ ধোঁয়াশা। তবে শীঘ্রই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ