বাবুল হক, মালদহ: বাংলাদেশ অশান্ত হতেই অনুপ্রবেশের আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের নির্দেশে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। জারি ধরপাকড়। এরই মাঝে মালদহের কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে প্রবল উত্তেজনা। অশান্তিতে জড়াল বিএসএফ ও বিজিবি। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
জানা গিয়েছে, অনুপ্রবেশ রুখতে সোমবার বিকেলে শুকদেবপুর এলাকায় পূর্ত সড়ক বিভাগ ও বিএসএফের তৎপরতায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছিল। অভিযোগ, তাতে বাধা দেয় বিজিবি। তাঁদের অভিযোগ, যে এলাকায় বেড়া দেওয়ার কাজ চলছিল তা বাংলাদেশের মধ্যে পড়ে। তা নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ভিড় করেন স্থানীয়রা। সেই ভিডিও বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সাময়িকভাবে বন্ধ রাখা হয় কাজ।
মঙ্গলবার সকালে বিএসএফ ও বিজিবির মধ্যে আরও একদফা আলোচনা হয়। সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে নথি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। এরপরই শুরু হয় বেড়া দেওয়ার কাজ। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই অশান্ত বাংলাদেশ। হিন্দু নির্যাতন চরমে উঠেছে। অধিকাংশই চেষ্টা করছেন কোনওক্রমে দেশ ছাড়তে। বহুমানুষ কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছেন। সেই কারণে ভারত সরকারের তরফে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
সর্বশেষ খবর
-
‘শুল্কবোমা’, ইরান যুদ্ধের থাবাতেও ভারতের অর্থনীতির স্বপ্নের দৌড়! প্রত্যাশারও বেশি জিডিপি বৃদ্ধি
-
বেআইনি বিলবোর্ড খুলতে পুলিশকে বাধা, অভিষেকের অফিসে তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ
-
ধূমপান করেও নাকি উপকার! শেহনাজের ভিডিওয় হইচই, জানুন আসল রহস্য
-
সস্তার বিমান টিকিট থেকে হোটেল বুকিং, ভ্রমণের ঝক্কি কমাবে নয়া এআই ফিচার, জানুন কীভাবে
-
কেমিক্যালে ডোবাতেই হাত নীল, ২০ হাজার টাকা ঘুষ নিয়ে পাকড়াও সরকারি আধিকারিক!