সুমন করাতি, হুগলি: রাজ্যে ফের প্রোমোটারের দাদাগিরি! বেআইনি নির্মাণ নিয়ে প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে দলবল নিয়ে গিয়ে মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার থানার কোন্নগরের ক্রাইপাড় রোডে। অভিযুক্ত প্রোমোটার ও তাঁর এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রোমোটারের নাম রাজু সিং চৌহান। সঙ্গীর নাম সঞ্জীব দাস। ধৃতদের বাড়ি কোন্নগরের ক্রাইপাড় রোড এলাকায়। কিছুদিন আগে রাজুর একটি বেআইনি নির্মাণ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায় স্থানীয় এক পরিবার। সেই অভিযোগ খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় কোন্নগর পুরসভা প্রশাসন।
[আরও পড়ুন: ধর্মঘট উঠলেও বাজারে অমিল আলু, কবে কমবে দাম?]
তাতেই প্রোমোটারের ‘গোসা’ হয়। বদলা নিতে দলবল নিয়ে অভিযোগকারীর বাড়িতে গিয়ে চড়াও হন তিনি। প্রোমোটার রাজু ও তার সঙ্গী সঞ্জীব অভিযোগকারিকে মারধর করে বলে অভিযোগ। ওই ঘটনায় আক্রান্ত পরিবার কোন্নগড় ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত প্রোমোটার ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দুই অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। স্থানীয়দের দাবি, এই রাজু সিংয়ের বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁরা মনে করছেন একটি মাত্র অভিযোগ সামনে এসেছে। পুলিশ ঠিকমতো তদন্ত করলে আরও সত্য সামনে আসবে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[আরও পড়ুন: রাতারাতি বিক্রি সরকারি বাসস্ট্যান্ড, জানেই না জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর!]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের