সুমন করাতি, হুগলি: বাড়ির কাছেই যুবকের পেটে ছুরি মেরে খুন! মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হুগলির রিষড়ায়। কী কারণে ওই যুবককে ছুরি মারা হল? কে বা কারা এই ঘটনায় যুক্ত তা নিয়ে ধোঁয়াশা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভিষেক পাসওয়ান। বয়স ২২ বছর। তিনি রিষড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে স্থানীয় সুকলি গলিতে ছুরিকাহত হন যুবক। সেখান থেকে কিছুটা এগিয়ে রাস্তার ধারে পড়েছিলেন তিনি। তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র শর্মা বলেন, “কোথায় ছুরি মারা হয়েছে জানি না। পাড়ার মধ্যে পড়েছিল অভিষেক। পেটে ছুরির আঘাত ছিল। আমরা কাপড় বেঁধে টোটো করে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”
তবে কী কারণে যুবককে খুন করা হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুবকের কোনও গোপন শত্রু ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য, প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
সর্বশেষ খবর
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা