দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ মদ্যপ যুবকের বিরুদ্ধে। আক্রান্তের ভাই প্রতিবাদ করতেই ভয়ংকর কাণ্ড। শ্যালকের কানে কামড় বসালেন গুণধর জামাইবাবু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, সোনারপুরের আনন্দপল্লির মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন। স্ত্রী সুস্মিতাকে নিয়ে থাকতেন তিনি। পাশেই থাকতেন সুস্মিতার ভাই রাজা। অভিযোগ, নিয়মিত মদ্যপান করতেন অভিযুক্ত যুবক। মদ্যপ অবস্থায় নিত্য স্ত্রীর উপর অত্যাচার করত সৌরভ। একাধিকবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। শুক্রবার রাতে অশান্তি চরমে ওঠে। স্ত্রীকে সৌরভ বেধড়ক মারধর করে বলে অভিযোগ। দিদির কান্নার আওয়াজ পেয়ে ছুটে যান রাজা।
অভিযোগ, এরপর সৌরভের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রাজা। একপর্যায়ে রাগে শ্যালকের কানে কামড় বসায় সৌরভ। এখানেই শেষ নয়, তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। রাতেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও বেপাত্তা অভিযুক্ত। অভিযুক্ত সৌরভের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্তের পরিবারের সদস্যরা।
সর্বশেষ খবর
-
পঞ্চমী থেকে দশমী প্যান্ডেল হপিংয়ের প্ল্যান! ট্রেন্ডিং ফ্যাশনে সেজে উঠুন পুরুষরা, রইল টিপস
-
সিরিজের মাঝে ছাঁটাই কোচ-অধিনায়ক! ‘পাকিস্তানে এটাই হয়, ভরসা রাখুন’, খোঁচা ভারতীয় তারকার
-
হাওড়া দখলে বাড়তি গুরুত্ব, পৃথক ইস্তেহার বিজেপির, নেওয়া হচ্ছে বিশিষ্টদের পরামর্শ
-
একঘেয়ে ডিম সেদ্ধ ছেড়ে সকালের জলখাবারে ডিম যোগ করুন এই ৫ অনন্য উপায়ে
-
‘কে এই সিদ্ধার্থ মলহোত্রা, রণবীর সিং?’ সুপারস্টারদের নিয়ে ‘টিপ্পনি’, ফের বিতর্কে অন্নু কাপুর