বাবুল হক, মালদহ: ছাগলের মুখ বেঁধে তার সঙ্গে যৌনতার চেষ্টা! মদ্যপ যুবকের কীর্তি প্রকাশ্যে আসতেই শোরগোল মালদেহর হরিশচন্দ্রপুরে। ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন ছাগলটির মালিক। গুণধরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার বিকেলে মালদহের হরিশ্চন্দ্রপুরে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বরোল বাজার এলাকার একটি মাঠে পোষ্য ছাগলটিকে ছেড়ে আসেন তার মালিক। পরে ছাগলটি ক্রমাগত চিৎকার করছে শুনতে পান ওই ব্যক্তি। মাঠে যেতেই ভয়ংকর দৃশ্য। অভিযোগ, ছাগলটির মালিক দেখেন, তার পোষ্যের মুখ বেঁধে যৌনতার চেষ্টা করছে এলাকারই এক যুবক। মালিককে দেখেই চঞ্চল দাস নামে ওই যুবক চম্পট দেয়।
অভিযোগ কিছুক্ষণ পর দলবল নিয়ে ফিরে আসে মদ্যপ যুবক। ছাগলের মালিকের বাড়িতে চড়াও হয় তাঁরা। পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়। তাতেও দমানো যায়নি ছাগলটির মালিককে। তিনি পোষ্যকে সঙ্গে নিয়েই থানায় হাজির হন। অভিযোগ দায়েরও করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, এই প্রথম নয়। রাজ্যে আগেও বিকৃত লালসার শিকার হয়েছে প্রাণীরা। শাস্তিও পেতে হয়েছে। তা সত্ত্বেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি।
সর্বশেষ খবর
-
কাবেরীর তীরে মহাদেবের বিরল রূপে মোহিত ভক্তকুল, রামায়ণের সঙ্গে জুড়ে মন্দিরের ইতিহাস
-
‘ও আমার বগলের গন্ধ দারুণ ভালোবাসে’, স্বামীর কীর্তি ফাঁস করলেন গওহর!
-
ভারতীয় ও মার্কিনদেরই প্রবেশাধিকার! আমিরশাহীতে হোটেলে ঘর না পেয়ে ক্ষুব্ধ পাক সাংসদ
-
বিচ্ছেদ চাইতেই ব্ল্যাকমেল শুরু প্রেমিকের! মারধর, মানসিক নির্যাতনের জেরে চরম সিদ্ধান্ত ছাত্রীর
-
জিতেও শান্তি নেই, কুলদীপে ‘অখুশি’ গম্ভীররা, কলম্বোয় অভিষেক হবে ৩৩ বছরের ক্রিকেটারের!