ধীমান রায়, কাটোয়া: আর জি কর কাণ্ডের ক্ষত এখনও টাটকা। এরই মধ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠল আউশগ্রামের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধৃতের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেরেণ্ডা গ্রামে দুটি পরিবারের মধ্যে ঝামেলার জেরে গ্রামের কয়েকজন মিলে সালিশিসভা বসিয়েছিলেন। ওই গ্রামের বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার রহমতুল্লাহ শেখ। খবর পেয়ে তিনি গ্রামে জানান, পুলিশের নির্দেশ অনুযায়ী কোনও সালিশিসভা করা যাবে না। এর পর রহমতুল্লা নিজের কাজে চলে যান। এর পর রাতে স্থানীয় আদিবাসী এক বধূ আউশগ্রাম থানায় গিয়ে রহমতুল্লা শেখের বিরুদ্ধে অভিযোগ জানায়। তাঁর অভিযোগ, রহমতুল্লা শেখ আগে থেকেই তাঁর উপর কুনজর দিত। শুক্রবার বাড়িতে তখন কেউ ছিলেন না। উনি উঠোনে তক্তার উপর শুয়ে ছিলেন। সেসময় একা থাকার সুযোগে রহমতুল্লা তাঁর শ্লীলতাহানি করে।
অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। যদিও ধৃতের দাবি, ওই পাড়ায় বেআইনি চোলাইমদের কারবার চলে। নিষেধ করায় বচসা হয়। এর পর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে। স্থানীয়দের একাংশের দাবি ওই সিভিক ভলেন্টিয়ারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার