Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Bhatpara

ভাটপাড়ায় ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ১

ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন কেউ কেউ, প্রাথমিক অনুমানের ভিত্তিতে শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ১২:৫৩

options
link
ভাটপাড়ায় ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ১ zoom

অর্ণব দাস, বারাসত: সাতসকালে বাড়ি ভেঙে মৃত্যু হল এক বাসিন্দার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রুস্তম গুমটি এলাকায়। প্রাথমিক অনুমান, ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন কেউ কেউ। শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা যাচ্ছে, মৃত এক যুবতী। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। তিনি নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়ার রুস্তম গুমটি  এলাকার ওই বাড়িটি বেশ কয়েকদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। মঙ্গলবার সকালে আচমকা সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম খুশবু, বয়স ২৩ বছর। ঘটনার সময়ে বাড়ির ভিতরেই ছিলেন তিনি। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, “সাতসকালে হঠাৎ বাড়িটি ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে আমরা বাইরে বেরিয়ে আসি। খুবই দুঃখজনক একটা ঘটনা। এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক যুবক।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.