নন্দন দত্ত, বীরভূম: ঘুমের মাঝেই যুবকের রহস্যমৃত্যু। ঘর থেকে মুখ-গলা ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বীরভূমের সিউড়িতে। হেডফোন বিস্ফোরণে মৃত্যু বলে মনে করা হলেও আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। কারণ, মৃতের লেপে মিলেছে চকলেট বোমা! দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম সুপ্রিয় দাস। বয়স ৩০ বছর। সিউড়ির কলেজপাড়া এলাকার বাসিন্দা ওই যুবক। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে চলে যান সুপ্রিয়। মাঝরাতে বিকট শব্দ পান পরিবারের সদস্যরা। দোতলায় গিয়ে তাঁরা দেখেন, সুপ্রিয় লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে। সন্দেহ হওয়ায় কাছে যেতেই তাঁরা দেখেন ভয়ংকর দৃশ্য। ছিন্নভিন্ন সুপ্রিয়র মুখ-গলা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, হেডফোন বিস্ফোরণে মৃত্যু হয়েছে যুবকের। কিন্তু দেহ হাসপাতালে পাঠানোর পর জানা যায়, যুবকের লেপের মধ্যে ছিল চকলেট বোমা। এখানেই শেষ নয়, যুবকের মুখের ভিতর থেকে সুতো ও দেশলাই মিলেছে। এদিকে ঘর থেকে উদ্ধার হয়েছে হেডফোনও। ফলে মনে করা হচ্ছে, মুখে ভিতর চকলেট বোমা ফাটিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক। কিন্তু কেন? সূত্রের খবর, যুবকের ল্যাপটপ থেকে প্রচুর অবসাদ আচ্ছন্ন লেখা মিলেছে। পাশাপাশি উঠে এসেছে আর্থিক সংকটের তথ্যও। তবে কি সেই কারণেই চরম সিদ্ধান্ত? খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
উত্তরপ্রদেশের গঙ্গায় মাছের রাজা! কয়েক দশক পর গাজিপুরে ইলিশ দর্শনে উচ্ছ্বসিত মৎসবিজ্ঞানীরা
-
চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, শর্ত কী?
-
বিপর্যয়কালে নেটওয়ার্ক, ইন্টারনেট ছাড়াই পৌঁছে যাবে জরুরি বার্তা! জেনে নিন কীভাবে
-
শুটিং সেটে হুলস্থূল! নথ গিলে ফেললেন শেহনাজ গিল, ভিডিও দেখে উদ্বিগ্ন ভক্তমহল
-
স্বামীর মৃত্যুর সুবিচার, সন্তানদের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনে মুগ্ধ হালিশহরের নিহত তৃণমূল কর্মীর স্ত্রী