সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচারে নেতা-মন্ত্রীদের বাকযুদ্ধ নতুন নয়। কেউ কোনও মন্তব্য করলে, বিরোধী পক্ষ সপাট জবাবে তাঁকে ঘায়েল করার অস্ত্র তুলে নেবেন, সেটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী বক্তব্যের পালটা দিতে পিছপা হচ্ছেন না বিরোধী দলের কোনও নেতাই। এবার প্রধানমন্ত্রীর তেমনই এক বিতর্কিত মন্তব্যের পালটা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলসূত্র মন্তব্য নিয়ে মমতার পালটা প্রশ্ন, ”শাঁখা-পলার মাহাত্ম্য জানেন? ওসব কী জানেন?”

বাকযুদ্ধের সূত্রপাত সপ্তাহখানেক আগে। রাজস্থানের এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বক্তব্য ছিল, “সরকারে থাকাকালীন কংগ্রেস (Congress) বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে। অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে, যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইস্তেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।” তাঁর এই মন্তব্য নিয়ে আগেই বিরোধী শিবিরে নানা বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল।
[আরও পড়ুন: বামেরা ক্ষমতায় এলে দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার! ভোটপ্রচারে সৃজনের মন্তব্য নিয়ে শোরগোল]
রবিবার মালদহ দক্ষিণের (Maldah Dakshin) সুজাপুরের দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের প্রচারে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশ্ন, ”শাঁখা-পলা কী জানেন? এসব বাদ দেওয়া নিয়ে কথা বলছেন? কোনওদিন জানেন এসবের মাহাত্ম্য? উনি যা বলেছেন, আমি তা উচ্চারণ করতে চাই না। আমি ওসবে বিশ্বাসও করি না। কিন্তু আমি যতদিন থাকব, ততদিন ঐক্য, শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। আমার কাছে সতী-সাবিত্রী-সীতা আর জাহানারা-রোশেনারার মধ্যে কোনও পার্থক্য নেই।”
[আরও পড়ুন: পুরুলিয়াকে টেক্কা বারাকপুরের! মে মাসে আরও চড়বে পারদ, ৭ জেলায় লাল সতর্কতা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক