Advertisement
Advertisement
Bangladesh

আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ০০:৩০

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ০০:৩০

options
link
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের zoom
প্রতীকী ছবি।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। খেলা শেষ হতে হতে প্রায় মাঝরাত হয়ে গিয়েছিল। আনন্দোল্লাস করতে পথে নেমে আসেন বহু মানুষ। কে জানত এই উল্লাসের মুহূর্তই কেড়ে নেবে এক তরুণের প্রাণ! তাঁর মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশের নেত্রকোনায় শোকের ছায়া।

জানা গিয়েছে, মৃত তরুণের নাম দীপ্ত চৌধুরী। ২৩ বছরের ওই কলেজ পড়ুয়ার বাড়ি শহরের মালিনী রোড এলাকায়। নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। বুধবার রাত তিনটে নাগাদ ছোটবাজার অঞ্চলের শহিদ মিনারের সামনে বহু মানুষ মিছিল বের করেন। তাঁদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, ফেস্টুন। সেই সময় দীপ্তও বন্ধুদের সঙ্গে জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করে বাড়ি ফেরার পথে। মিছিল দেখে ছবি ও ভিডিও তুলতে তিনি উঠে পড়েন শহিদ মিনার মোড় এলাকায় একটি বাড়ির ছাদে। আর তখনই ঘটে যায় ভয়ংকর এক ঘটনা। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দীপ্ত চৌধুরী

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানাচ্ছেন, রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ কয়েকজন যুবক দীপ্তকে নিয়ে সেখানে উপস্থিত হন। এই সময় রোগীর নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। শরীর ছিল অচেতন। পরীক্ষা নিরীক্ষা করে ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন তাঁরা। পরে পুলিশ এসে তাঁকে শনাক্ত করে।

এদিকে খেলা দেখে বাড়ি ফেরার সময় ঢাকার উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দিন বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাঁরা বাসের তলায় চাপা পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.