সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুত বাঁকবদল হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘরে ফেরার পথ আরও প্রশস্ত হল। তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা প্রত্যাহার হল বুধবার। জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেককে খালাস ঘোষণা করল আদালত। বিশ্লেষক মহল মনে করছে, এর ফলে লন্ডন থেকে দেশে ফিরে বাংলাদেশের রাজনীতিতে তারেকের সক্রিয় হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল।
প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিতর্কিত বক্তৃতা দেন। এরপর বর্তমানে নিষিদ্ধ আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগের জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা তারেকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে ২০১৫ সালের ২৮ মে জয়পুরহাট সদর থানায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা নথিভুক্ত হয়। পরে তদন্ত করে পুলিশ চার্জশিট জমা দেয়।
বুধবার ছিল ওই মামলার শুনানি। যদিও অভিযোগকারী ছাত্রলিগ নেতা আবু বক্কর সিদ্দিক রেজা আদালতে উপস্থিত হননি। অন্যদিকে বিএনপি নেতার তরফের আইনজীবী দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এই অবস্থায় বিচারক শ্যাম সুন্দর রায় মামলা খারিজ করে দেন। এর আগে চলতি মাসেই রাজনৈতিক হিংসা এবং আর্থিক দুর্নীতির মামলাতেও বিনা শর্তে মুক্তি পান তারেক। সব মিলিয়ে খালেদা জিয়ার ছেলের লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। উল্লেখ্য, এই সব মামলায় গ্রেপ্তারি এড়াতেই দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি তারেক।
সর্বশেষ খবর
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের
-
বিমানবন্দরে অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির