সুকুমার সরকার, ঢাকা: ভারী বর্ষণের জেরে কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে ধস। প্রাকৃতিক দুর্যোগে রোহিঙ্গা ক্যাম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদের মধ্যে দম্পতি, এক স্কুলছাত্র ও ৪ বছরের এক শিশু রয়েছে। চলছে উদ্ধারকাজ।
মায়ানমারে সেনা অভিযানের মুখ থেকে বাঁচতে বাংলাদশে পালিয়ে আসে লক্ষ লক্ষ রোহিঙ্গা। কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয় তাঁরা। কিন্তু এদেশেও বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছেন রোহিঙ্গারা। কখনও আগুন লাগার ঘটনা। কখনও সন্ত্রাসী হামলায় প্রাণ হারান তাঁরা। এবার প্রাকৃতিক বিপর্যয়ের বিপন্ন রোহিঙ্গাদের। বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ঝুঁকি নিয়েই বসবাস করেন তাঁরা। যার জেরেই এই বিপত্তি ঘটে। মঙ্গলবার রাতভর বৃষ্টি হয় সেখানে। বুধবার ভোররাতের দিকে ক্যাম্পগুলোর পাহাড়ি পাদদেশের মাটি ধসে পড়তে থাকে। এতে তিনটি ক্যাম্পে মৃত্যুর ঘটনা ঘটেছে।
[আরও পড়ুন: বাংলাদেশে জলের দর চামড়ার, পাচারের আশঙ্কা ভারতে! সীমান্তে টহলদারি বাড়াল বিজিবি]
এই ঘটনা প্রসঙ্গে, উখিয়া উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও)তানভির হোসেন বলেন, বুধবার বেলা ১১টা পর্যন্ত ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। উখিয়া থানার ওসি মহম্মদ শামিম হোসেন জানান, ৯ জনের মধ্যে বছর চারেকের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী-পুরুষ রয়েছেন।
দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে নাকি আবার ২ জন বাংলাদেশিও রয়েছেন। নিহতরা হলেন- মহম্মদ হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মহম্মদ কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মহম্মদ হোসেন আহমদ (৩০) ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম ও কিশোর আবদুল করিম (১২)। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মহম্মদ মিজানুর রহমান বলেন, সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে পাহাড়ে ধস নামে। উদ্ধারকাজ চলছে।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা